শেখ হাসিনা, রেহানা এবং পুতুলের ফেসবুক পেজ নেই
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার
ফাইল ছবি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা এবং দৌহিত্রী সায়মা ওয়াজেদ পুতুলের কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নেই বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আজ শুক্রবার সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
তাদের নামে যেসব পেজ চালু আছে সেগুলোকে ‘আনঅফিসিয়াল’ ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়েছে দলটি। যারা তাদের নামে বিভিন্ন পেজ পরিচালনা করছেন, তারা যদি এসব পেজকে আনঅফিসিয়াল ঘোষণা না দেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে কিছু ‘ফেক ফেসবুক অ্যাকাউন্ট/পেজ’ পরিচালিত হচ্ছে এবং সেই পেজগুলো থেকে নানা রকম বিভ্রান্তিমূলক, মিথ্যা, বানোয়াট তথ্য-সংবাদ প্রচার করা হচ্ছে। বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ আছে। পেজটি: https://www.facebook.com/sajeeb.a.wazed/, শেখ রেহানার পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের একটি ফেসবুক আইডি: https://www.facebook.com/radwan.siddiq অফিসিয়ালি চালু আছে, যা তারা নিজেরাই পরিচালনা করে থাকেন।
এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের উপস্থিতি রয়েছে। ফেসবুক, টুইটার এবং ইউটিউবে দলটির অফিসিয়াল পেজ ও চ্যানেল রয়েছে। এগুলো হলো— ফেসবুক:https://www.facebook.com/awamileague.1949/, টুইটার: https://twitter.com/albd1971,ইউটিউব:https:/www.youtube.com/user/myalbd.
কিন্তু বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এমনকি তাদের পরিবারের কারও এখনও অফিসিয়াল কোনো ফেসবুক পেজ চালু হয়নি। এরকম পেজগুলোর পরিচালক ও অ্যাডমিনদেরকে পেজগুলোকে ‘আনঅফিশিয়াল’ ঘোষণা করতে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। অন্যথায়, আইনগত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস









